অধস্তন আদালতে ডিসেম্বরের পুরো ছুটি বাতিল! ছুটির নতুন নিয়ম কার্যকর
অধস্তন আদালতে ডিসেম্বরের পুরো ছুটি বাতিল! ছুটির নতুন নিয়ম কার্যকর
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
Manual5 Ad Code
অনলাইন ডেস্ক
Manual6 Ad Code
ডিসেম্বরের পুরো ছুটি বাতিল! ছুটির নতুন নিয়ম কার্যকর
অধস্তন আদালতে এখন থেকে পুরো ডিসেম্বর মাসজুড়ে বার্ষিক ছুটি আর থাকবে না। সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Manual7 Ad Code
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সভায় হাইকোর্ট বিভাগের সকল বিচারপতি উপস্থিত ছিলেন।
Manual1 Ad Code
ফুল কোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী, অধস্তন আদালতে বছরে মোট এক মাসের ছুটি থাকলেও তা একটানা হবে না। বরং জুন ও ডিসেম্বর মাসে দুই দফায় ১৫ দিন করে ছুটি দেওয়া হবে। প্রতি বছর ১ থেকে ১৫ জুন এবং ১৭ থেকে ৩১ ডিসেম্বর এই ছুটি কার্যকর হবে। চলতি বছরের মধ্যেই এই নতুন ব্যবস্থা বাস্তবায়িত হবে।
Manual2 Ad Code
এছাড়া সভায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কাঠামো সম্প্রসারণের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট সচিবালয়ে মোট ৪৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তা পদায়ন করা হবে। এর মধ্যে ইতিমধ্যেই ছয়জনকে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি, সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় সচিবালয়ের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।