আজ শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসীরউদ্দিন পাটয়ারীকে উদ্ধার করল সেনাবাহিনী

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০২:১৯ অপরাহ্ণ
নাসীরউদ্দিন পাটয়ারীকে উদ্ধার করল সেনাবাহিনী

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক:

রাজধানীর শাজাহানপুরে একটি ভোট কেন্দ্রে পরিদর্শনে গিয়ে ‘আটকে পড়া’ ঢাকা-আসনের এনসিপির প্রার্থী নাসীরউদ্দিন পাটয়ারীকে উদ্ধার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) দপুর সাড়ে ১২টার দিকে শাজাহানপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে যান জামায়াতে ইসলামীর জোটের প্রার্থী নাসীরউদ্দিন। তিনি ভোট কেন্দ্রে প্রবেশের পরে সেখানে উপস্থিত বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের কর্মী-সমর্থকরা স্কুল ভবনের ফটকদিয়ে প্রবেশ করতে চাইলে দায়িত্বরত কর্মচারীরা গেইট লাগিয়ে দেয়।

পরে ‘বিএনপি নেতাকর্মীরা’ মাঠে অবস্থান নিলে ওই কেন্দ্র থেকে নাসীরউদ্দিন আর ‘বের হতে পারেননি’ বলে অভিযোগ ওঠে।

ওই ঘটনার ২০ মিনিট পর সেনাবাহিনীর একটি টিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীনকে উদ্ধার করে।

Manual4 Ad Code

তিনি ওই কেন্দ্র থেকে বের হতে যাওয়ার সময় পেছন দিক দিয়ে লোকজন ধাওয়া দেওয়ার চেষ্টা করে। ওই সময় নাসীরউদ্দিনকে উদ্দেশ্য করে মির্জা আব্বাসের কর্মী-সমর্থকদের ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায়।

Manual4 Ad Code

সে সময় সংবাদমাধ্যম কর্মীদের সঙ্গে নাসীরউদ্দিন কোনো কথা বলেননি।

এ বিষয়ে চাইলে মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, ‘আমি কিছু জানি না’।

এই ঘটনার আগে শাজাহানপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে কিছুটা দুরে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন নাসীরউদ্দিন।

সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আব্বসের কর্মী সমর্থকদের ‘গুন্ডা’ বলে সম্বোধন করেন।

এ বিষয়ে শাজাহানপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের একজন ভোটার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সে (নাসীরউদ্দিন পাটওয়ারী) এই এলাকায় ঢুকছে, তাকে তো কেউ কিছু বলে নি। মির্জা আব্বাস মহিলা কলেজে অনেকক্ষণ ছিল, কেউ তো কিছু বলে নি। তার সাহস কতটুকু মির্জা আব্বাস কলেজে গিয়ে সে আব্বাস ভাইকে বলে বলে গুন্ডা, মাস্তান সন্ত্রাসী।”

সেখানে নাসীরউদ্দীন অভিযোগ করেছেন, তার প্রতিদ্বন্দ্বী ‘ক্ষমতা দেখিয়ে’ তিন ঘণ্টা তার পোলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয়নি।

Manual3 Ad Code

প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মির্জা আব্বাসের উদ্দেশে তিনি বলেছেন, “শাপলা কলিতে বেশি সিল পড়ার কারণে অনেকে ভয় পাচ্ছে। এজন্য ভোট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে।

“আমরা তাদের বলব, খেলার মাঠে থাকুন, ভয় পাবেন না। ৯০ মিনিট খেলায় থাকুন। টেস্ট ম্যাচ খেলতে নামছি, খেলায় থাকবেন খেলা থেকে উঠবেন না। ভয় পাবেন না, মাথায় হাত দিবেন না, খেলাতে যেহেতু নামছেন, খেলে তারপরে উঠবেন। এই খেলা শাপলা কলির জয় হবে।”

তথ্য সুএঃ বিডিনিউজ টোয়েন্টিফোর

 

Manual2 Ad Code