আজ বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে হাই স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৫:২৯ অপরাহ্ণ
রমজানে হাই স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

Manual2 Ad Code

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন।

Manual8 Ad Code

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তাঁকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা।

Manual7 Ad Code

১৮ ফেব্রুয়ারি থেকে স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের১৮ ফেব্রুয়ারি থেকে স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের
এর আগে গত রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রমজানের শুরু থেকেই স্কুল বন্ধের আদেশ দিয়েছিলেন।

ওই আদেশে বলা হয়েছিল, রমজানে সব মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আগামী ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে অর্থাৎ রমজানের শুরু থেকেই বন্ধ থাকবে।তবে প্রাথমিক বিদ্যালয়গুলো এই আদেশের আওতায় ছিল না।

এর আগে সরকারের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রমজানের নির্দিষ্ট একটি সময় পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করায় আপাতত শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তই বলবৎ থাকছে। অর্থাৎ আগামী ৮ মার্চ থেকে স্কুল বন্ধ হবে।

 

Manual7 Ad Code