তারেক রহমানের মন্ত্রিসভায় সুপ্রিমকোর্টের পাঁচ আইনজীবী
তারেক রহমানের মন্ত্রিসভায় সুপ্রিমকোর্টের পাঁচ আইনজীবী
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ণ
Manual6 Ad Code
অনলাইন ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সুপ্রিমকোর্টের নয়জন আইনজীবী এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন পাঁচজন। পাঁচজনই সুপ্রিমকোর্টের নিয়মিত আইনজীবী। মন্ত্রিসভায় স্থান পাওয়া সুপ্রিমকোর্টের পাঁচ আইনজীবী হলেন- অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল ও ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন।
মাগুরা-২ আসনের সংসদ-সদস্য নিতাই রায় চৌধুরী সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ৪৬ হাজার ৬৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী।
ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচিত সংসদ-সদস্য মো. আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হন। তিনিও সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী।
Manual2 Ad Code
নেত্রকোনা-১ আসনের সংসদ-সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৯ হাজার ৭০১ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী।
চট্টগ্রাম-৫ আসনের সংসদ-সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তিনি। ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি সুপ্রিমকোর্টের একজন নিয়মিত আইনজীবী।
Manual5 Ad Code
নাটোর-১ আসনের সংসদ-সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল মহিলা, শিশু ও সমাজকল্যাণবিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে নির্বাচিত বিএনপি নেত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার ৭২টি সংসদীয় আসনের মধ্যে তিনি একমাত্র নারী সংসদ-সদস্য হিসাবে নির্বাচিত হন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম (আরমান) ও ব্যারিস্টার মাহাবুবুল আলম সালেহী।