আজ বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসির ফরম পূরণে ফি বাড়ল, সর্বোচ্চ ২৯৯৫ টাকা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০১:১১ পূর্বাহ্ণ
এইচএসসির ফরম পূরণে ফি বাড়ল, সর্বোচ্চ ২৯৯৫ টাকা

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা; যা দিতে হবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের।

অপর দুই বিভাগ মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য তা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা।

এ ঘোষণা দিয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) এইচএসসির ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

আগের বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ৭৮৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ২ হাজার ২২৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছিল। সে হিসাবে ফি বেড়েছে ২১০ টাকা।

Manual8 Ad Code

আগের ঘোষণা অনুযায়ী আগামী ১ মার্চ থেকে শুরু হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ।

চলতি বছরের ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

Manual5 Ad Code

তবে মে-জুন মাসে পূর্ণাঙ্গ সিলেবাসে, পূর্ণ সময় ও নম্বরে অনুষ্ঠিত হতে পারে বলে ঘোষণা এসেছে শিক্ষা বোর্ডগুলোর তরফে।

ফরম পূরণের বিজ্ঞপ্তিতে বলা হয়, কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী ও নির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এইচএসসির ফরম পূরণ করতে পারবে।

Manual7 Ad Code

তবে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত শারীরিকভাবে অক্ষম বা সেরিব্রাল পালসি বা বিশেষ শিক্ষার্থীদের জন্য নির্বাচনি পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টি শিথিলযোগ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশ করবে কলেজগুলো।

এই তালিকা থেকেই শিক্ষার্থীরা ১ মার্চ থেকে অনলাইনে এইচএসসির ফরমপূরণ করতে পারবেন। বিলম্ব ফি ছাড়া আগামী ৯ মার্চ পর্যন্ত ফরম পূরণ করা যাবে।

১০০ টাকা বিলম্ব ফিসহ ১১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। সেক্ষেত্রে ফি জমা দেওয়ার শেষ সময় ১৮ মার্চ পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এইচএসসি পরীক্ষার্থীদের জন্য মডেল টেস্ট নিতে পারবে। তবে তা পরীক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক নয় এবং এর জন্য অতিরিক্ত ফি আদায় করা যাবে না।

Manual7 Ad Code