আজ বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনের সামনে থেকে পাঁচ নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, ভিক্ষার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন তারা। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নেওয়া হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের থানায় আনা হয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম।

Manual6 Ad Code

ওসি রাকিবুল ইসলাম বলেন, আটক ব্যক্তিরা পেশায় ভিক্ষুক। প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাওয়ার জন্য তারা বাসভবনের সামনে অবস্থান করছিলেন। দায়িত্বরত নিরাপত্তা সদস্যরা তাদের সরে যেতে অনুরোধ করলেও রাজি হননি। পরে তাদের গুলশান থানায় নেওয়া হয় এবং সেখানে ইফতার করানো হয়। প্রয়োজন হলে রাতে খাবারের ব্যবস্থাও করা হবে।

Manual3 Ad Code

আটক ব্যক্তিদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে ও তিনি জানান ।

Manual8 Ad Code

আটকরা হলেন— সুনামগঞ্জের খোদা বক্স আক্তার (২৬), বাড্ডার খাদিজা বেগম (৪০), মগবাজারের খাদিজা বেগম (৩৫), কড়াইল বস্তির সাহেদা বেগম (৪৮) ও মোহাম্মদ সিদ্দিক (৪০) এবং টঙ্গীর রিনা আক্তার (৪৮)।

Manual8 Ad Code