প্রসিকিউশন টিমের ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত করে দেখা হবে: নতুন চিফ প্রসিকিউটর
প্রসিকিউশন টিমের ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত করে দেখা হবে: নতুন চিফ প্রসিকিউটর
editor
প্রকাশিত February 24, 2026, 04:41 PM
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক:
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করতে প্রসিকিউশন টিমের ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আমিনুল ইসলাম বলেন, “আমি এইখানে নতুন দায়িত্ব নিয়েছি। আমি এই ট্রাইব্যুনালের সমস্ত কার্যক্রম আমাকে বুঝতে হবে। সমস্ত মামলার বিষয়বস্তু আমাকে বুঝতে হবে, জানতে হবে। আপনারা যেসব অভিযোগ নিয়ে আসতেছেন সেটাও আমাকে তদন্ত করে দেখতে হবে”।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ তোলেন একই সময়ে নিয়োগ পাওয়া আরেকজন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ।
Manual6 Ad Code
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাজী মোস্তাফিজুর রহমান আহাদ নামে একজন আইনজীবীর রাজসাক্ষী সংক্রান্ত একটি স্ট্যাটাসে বিএম সুলতান মাহমুদ এমন অভিযোগ তুলেছিলেন।