আজ , ,

একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যে আটক: ছেড়ে দেওয়া হলো যুবকের বাবাকে

editor
প্রকাশিত October 24, 2026, 02:14 PM
একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যে আটক: ছেড়ে দেওয়া হলো যুবকের বাবাকে

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের ঘটনায় আটক আবু বকর সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে তার বাবা আয়নাল হককে প্রাথমিক যাচাই শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আটক আবু বক্কর সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তার বাবাকে ছেড়ে দেওয়া হয়।

Manual4 Ad Code

মামলার তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের সময় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে যাতায়াতের ছবি ফেসবুকে প্রকাশ করা হয়। ওই ছবির মন্তব্যের ঘরে আটক আবু বক্কর সিদ্দিকী লেখেন, ‘ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপার এর অভাব ছিল।’

Manual6 Ad Code

মন্তব্যটি ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার পরিচয় শনাক্ত করে। পরে রাজশাহীর পবা উপজেলার ঘোলহারিয়া এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাবা আয়নাল হককেও হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক যাচাইয়ে আয়নাল হকের বিরুদ্ধে ওই মন্তব্য করা বা ঘটনার সঙ্গে যুক্ত থাকার তথ্য পাওয়া যায়নি। পরে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

সন্ত্রাসবিরোধী আইনে মামলাএ ঘটনায় ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের উপ-পরিদর্শক মো. মানিক হোসেন বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

তদন্তের স্বার্থে আটক আবু বক্কর সিদ্দিকীকে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনে বলা হয়, মন্তব্যের পেছনে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। সুএঃ ইত্তেফাক

Manual1 Ad Code