আজ বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৩:০৮ অপরাহ্ণ
দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ প্রশাসনের রদবদলের মধ্যে দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি অব্যাহতিপত্রে স্বাক্ষর করে তা পুলিশ সদরদপ্তরে পাঠিয়ে দেন।

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করে সাজ্জাত আলী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মূলত ব্যক্তিগত ও পারিবারিক কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২১ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় নয় মাস আগেই তিনি পদত্যাগের এই আবেদনটি করলেন।

Manual1 Ad Code

পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তন আসার পরদিনই সরে যাওয়ার খবর দিলেন ডিএমপি কমিশনার।

বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী বিগত আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি থাকা অবস্থায় ২০১৬ সালের নভেম্বরে চাকরিচ্যুত হন।

চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ভূতাপেক্ষভাবে তাকে চাকরিতে পুনর্বহাল করে।

Manual3 Ad Code

পরে ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পান সাজ্জাত আলী।

Manual5 Ad Code

ওইদিনই পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পেয়েছিলেন বাহারুল আলম। নির্বাচনের পর দেশের দায়িত্ব নেওয়া বিএনপি সরকার মঙ্গলবার তাকে সরিয়ে এপিবিএন প্রধান আলী হোসেন ফকিরকে আইজিপির দায়িত্ব দেয়।

ডিএমপি কমিশনার পদেও যে পরিবর্তন আসছে, সেই গুঞ্জন কয়েক দিন ধরেই চলছিল। তার মধ্যেই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিলেন সাজ্জাত আলী।