পুলিশে নতুন করে ১৮০ জন পুলিশ সার্জেন্ট নিয়োগের নির্দেশ, পরিকল্পনায় ১০ হাজার কনস্টেবল নিয়োগ
পুলিশে নতুন করে ১৮০ জন পুলিশ সার্জেন্ট নিয়োগের নির্দেশ, পরিকল্পনায় ১০ হাজার কনস্টেবল নিয়োগ
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ণ
Manual4 Ad Code
অনলাইন ডেস্ক:
পুলিশে নতুন করে ১৮০ জন সার্জেন্ট নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
Manual6 Ad Code
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে তিনি সাংবাদিকদের বলেন, এগুলো পুলিশের শূন্য পদ। পরীক্ষার মাধ্যমে দ্রুত নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর বাইরে উপপরিদর্শক (এসআই) এবং বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান মন্ত্রী।
এদিকে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেলা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসককে। ৩১ সদস্যের এ কমিটিতে সদস্য হিসেবে জেলা পুলিশ সুপারসহ (এসপি) সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি রয়েছেন। এ কমিটির সদস্যসচিব জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
Manual4 Ad Code
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, এ কমিটি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংঘটিত অপরাধ পর্যালোচনা করবে। এ ছাড়া খুন, ধর্ষণ, ছিনতাই, অপহরণ, এসিড নিক্ষেপ, নারী ও শিশু পাচার, কিশোর গ্যাং অপরাধ, মাদক ব্যবসার মতো অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর কর্মসূচি নেবে। একই সঙ্গে তা বাস্তবায়ন করবে।
Manual1 Ad Code
অন্যদিকে ২২ সদস্যবিশিষ্ট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা করা হয়েছে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে উপদেষ্টা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি করা হয়েছে। এ কমিটিও উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংঘটিত অপরাধ পর্যালোচনা করবে। কমিটি প্রতি মাসে একবার সভায় মিলিত হবে।