আজ শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে কারাগারে অসুস্থ হয়ে সাবেক ছাত্রলীগ সভাপতির মৃত্যু

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
পটুয়াখালীতে কারাগারে অসুস্থ হয়ে সাবেক ছাত্রলীগ সভাপতির মৃত্যু

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual4 Ad Code

পটুয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খাঁনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে তিনি হৃদযন্ত্রের জটিলতায় অসুস্থ হয়ে পড়েন।

কারা কর্তৃপক্ষ জানায়, অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পটুয়াখালী জেলা কারাগারের নিয়োজিত চিকিৎসক ডা. মো. জিয়া জানান, শফিকুল ইসলাম খাঁন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল ও পরে ঢাকায় পাঠানো হয়েছিল। চিকিৎসা শেষে পুনরায় তাকে পটুয়াখালী কারাগারে আনা হয়। তার শারীরিক অবস্থা বেশ কিছুদিন ধরেই আশঙ্কাজনক ছিল। শুক্রবার হঠাৎ অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান

পটুয়াখালী জেলা কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া বলেন, তার হার্টে ব্লক ছিল। প্রায়ই চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হতো। আজ বিকেল ৪ টা ২০ মিনিটের দিকে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে বরিশালে পাঠানো হলে সেখানেই তিনি মারা যান।

Manual2 Ad Code

কারা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১১ আগস্ট তাকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, শফিকুল ইসলাম খাঁন পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তার মরদেহ বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

 

Manual2 Ad Code

তথ্য সুএঃ ঢাকা পোস্ট

Manual7 Ad Code