আজ , ,

ত্রয়োদশ সংঘরাজ ড,জ্ঞানশ্রী মহাস্থবির’র প্রথম প্রয়াণ বার্ষিকী ও স্মৃতি চারণ অনুষ্ঠান সম্পন্ন

editor
প্রকাশিত November 29, 2026, 10:32 PM
ত্রয়োদশ সংঘরাজ ড,জ্ঞানশ্রী মহাস্থবির’র প্রথম প্রয়াণ বার্ষিকী ও স্মৃতি চারণ অনুষ্ঠান সম্পন্ন

Manual2 Ad Code

লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, চট্টগ্রাম

Manual3 Ad Code

শতাব্দীর ঐতিহ্যবাহী প্রাচীন সংগঠন বাংলাদেশ বৌদ্ধ সমিতি আয়োজিত – চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, একুশে পদক প্রাপ্ত, অনাথ পিতা, অগ্গমহাপণ্ডিত, শাসন শোভন, ত্রয়োদশ সংঘরাজ পূজনীয় ড. জ্ঞানশ্রী মহাস্হবির মহোদয়ের প্রথম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে অষ্টপরিস্কারসহ সংঘদান ও স্মৃতিচারণ অনুষ্ঠান আজ ২৮ নভেম্বর ২০২৬, শনিবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ৯.৩০টায় অনুষ্ঠিত হয়। পুণ্যময় এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপ সংঘরাজ ভদন্ত ধর্মসেন মহাথেরো, প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের সভাপতি ভদন্ত শাসনানন্দ মহাথেরো, বিশেষ জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথেরো, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সহ সভাপতি ভদন্ত বিনয়পাল মহাথেরো। প্রধান আলোচক ছিলেন- দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, বিশ্ব নাগরিক ড. ধর্মকীর্তি মহাথেরো। সদ্ধর্ম দেশনা করেন- বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের পরিচালক, দি বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর প্রতিষ্ঠাতা ভদন্ত শাসন রক্ষিত মহাথেরো, পাথরঘাটা জেতবন শান্তিকুঞ্জ বিহারের অধ্যক্ষ ভদন্ত বোধিমিত্র মহাথেরো, বায়েজিদ শান্তিকুঞ্জ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বিপুল বংশ মহাথেরো, জলদী প্রজ্ঞা দর্শন মেডিটেশন সেন্টারের পরিচালক বিদর্শনাচার্য ভদন্ত জ্ঞানেন্দ্রিয় মহাথেরো, সংঘরাজ সারমেধ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলজ্যোতি মহাথেরো, ঢাকাস্হ বাংলাদেশ বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ ভদন্ত মোদিতাপাল থেরো।

Manual8 Ad Code

মোগলটুলি শ্মশানভূমি শাক্যমুণি বিহারের অধ্যক্ষ ভদন্ত তিলোকাবংশ মহাথেরো ও অধ্যক্ষ তুষার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন-বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান বাবু অজিত রঞ্জিত বড়ুয়া, স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়ুয়া,বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাবু টিংকু বড়ুয়া, প্রধান সমন্বয়কারী প্রকৌশলী অসীম বড়ুয়া, সমন্বয়কারী লায়ন সোহেল বড়ুয়া, সমন্বয়কারী, বৌদ্ধ সমিতি-যুব এর সাধারণ সম্পাদক সপু বড়ুয়া, চট্টগ্রাম মেমন মাতৃসদন হাসপাতালে প্রাক্তন চীপ কনসালটেন্ট ডাঃ প্রীতি বড়ুয়া। সংঘদান অনুষ্ঠান শেষে শিল্পী মিটুল বড়ুয়ার পরিবেশনায় বৌদ্ধ ধর্মীয়গান ও বুদ্ধ  কীর্তন পরিবেশিত হয়।