মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে যা জানা গেল
মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে যা জানা গেল
editor
প্রকাশিত মার্চ ২, ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ণ
Manual8 Ad Code
আন্তর্জাতিক ডেস্ক:
Manual2 Ad Code
সমুদ্রের দানবখ্যাত মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছিল ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে সেটি ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।
তুরস্কের গণমাধ্যম আনাদালু এজেন্সি জানিয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সেই দাবি অস্বীকার করেছে।
Manual1 Ad Code
আইআরজিসি দাবি করে, তারা ওই রণতরীকে লক্ষ্য করে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের বক্তব্য, মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলা ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করেছে এবং ‘স্থল ও সমুদ্র ক্রমশ সন্ত্রাসী আগ্রাসীদের কবরস্থানে পরিণত হবে।’
সেন্টকম এ দাবি প্রত্যাখ্যান করে জানায়, ক্ষেপণাস্ত্রগুলো ‘লিংকনের কাছাকাছিও পৌঁছাতে পারেনি। তারা বলছে, রণতরীটি ইরানের বিরুদ্ধে হামলায় সমর্থন দিতে বিমান উড্ডয়ন অব্যাহত রেখেছে।
Manual3 Ad Code
শনিবার শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ অভিযানের দ্বিতীয় দিনে এ পাল্টাপাল্টি দাবি সামনে আসে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা নিহত হন। এর জবাবে তেহরান মার্কিন স্থাপনা ও উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।