কলকাতা বিমানবন্দরসহ একাধিক স্থানে বোমা হামলার হুমকি, নেপথ্যে কারা
কলকাতা বিমানবন্দরসহ একাধিক স্থানে বোমা হামলার হুমকি, নেপথ্যে কারা
editor
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
Manual6 Ad Code
অনলাইন ডেস্ক
Manual8 Ad Code
বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বাসভবন, গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের কনসার্টস্থল এবং ভারতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান ও স্কুলকে উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়েছে। একই দিনে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরেও বোমা হামলার হুমকির বার্তা পাওয়ার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
Manual7 Ad Code
শুক্রবার (২৩ অক্টোবর) বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) মেয়র ঋতু তাওয়াদের দপ্তরে একটি ইমেইল আসে। ওই ইমেইলে দাবি করা হয়, খালিস্তান ন্যাশনাল আর্মি (কেএনএ) নামের একটি সংগঠন এই হামলার পরিকল্পনা করেছে।
মুম্বাইয়ে কাদের ওপর হুমকি?
পুলিশ সূত্রে জানা গেছে, হুমকি সংবলিত ইমেইলে আগামী ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে মুম্বাইয়ের মেয়রের কার্যালয়, একাধিক বিখ্যাত স্কুল এবং জুহুতে অবস্থিত অমিতাভ বচ্চনের বিখ্যাত বাংলো ‘জলসাকে’ লক্ষ্যবস্তু করার কথা বলা হয়েছে।
পাশাপাশি আগামী ২৭ নভেম্বর মহালক্ষ্মী রেসকোর্সে গায়ক দিলজিৎ দোসাঞ্জের ‘ইন্ডিয়া ট্যুর’ কনসার্ট হওয়ার কথা রয়েছে। এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে দিল্লি পুলিশ তার কনসার্টের অনুমতি বাতিল করেছিল। ফলে এই হুমকিকে ঘিরে নিরাপত্তা বাহিনীগুলোর কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
মুম্বাই পুলিশের জোন ১-এর ডিসিপি মণীশ কালওয়ানিয়া জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মেয়রের কার্যালয় ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক ধারণা, গত কয়েক মাস ধরে যারা ভুয়া হুমকি সংবলিত ইমেইল পাঠাচ্ছে একটি চক্র। এটিও সেই একই চক্রের কাজ হতে পারে।
Manual4 Ad Code
কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক
মুম্বাইয়ের পাশাপাশি শুক্রবার সকালে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরেও বোমা হামলার হুমকি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানবন্দর সূত্রে খবর, এদিন সকালে বিমানবন্দরের মহিলা শৌচাগারে একটি টিস্যু পেপারে হাতে লেখা হুমকিযুক্ত চিরকুট পাওয়া যায়।
ওই চিরকুটে বিমানবন্দর উড়িয়ে দেয়ার হুমকি দেওয়া হয়েছিল। এক পরিচ্ছন্নতাকর্মী প্রথম বিষয়টি লক্ষ্য করে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ বাহিনীকে খবর দেন।
Manual4 Ad Code
খবর পেয়েই দ্রুত মাঠে নামে নিরাপত্তা বাহিনী। বিমানবন্দর চত্বরে ব্যাপক তল্লাশি চালানো হয়। তবে তল্লাশিতে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এই ঘটনার পর বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
একই দিনে দেশের দুই প্রান্তের এমন হাই-প্রোফাইল জায়গায় হুমকি বার্তা আসার ঘটনায় তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।