আজ বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গত ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৬টি ফ্লাইট

editor
প্রকাশিত মার্চ ৭, ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ণ
গত ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৬টি ফ্লাইট

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

মধ্যপ্রাচ্যে সৃষ্ট সংকটের কারণে নিরাপত্তা বিবেচনায় কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় গত কয়েক দিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনসের মোট ২৬৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গেছে ২১৪টি ফ্লাইট।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতির পর ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর ফলে ওই অঞ্চলে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও একের পর এক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় বিভিন্ন এয়ারলাইনস।

তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি মোট ২৩টি ফ্লাইট বাতিল হয়। পরদিন ১ মার্চ বাতিলের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪০টিতে। ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯, ৪ মার্চ ২৮, ৫ মার্চ ৩৬টি এবং ৬ মার্চ ৩৪টি ফ্লাইট বাতিল করা হয়। এ ছাড়া ৭ মার্চ আরও ২০টি ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে। এখন পর্যন্ত মোট ২৬৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসবের মধ্যে কুয়েতগামী কুয়েত এয়ারওয়েজের দুটি, জাজিরা এয়ারওয়েজের দুই, শারজাহগামী এয়ার অ্যারাবিয়ার ছয়, বাহরাইনগামী গালফ এয়ারের দুই, কাতারগামী কাতার এয়ারওয়েজের চারটি এবং সংযুক্ত আরব আমিরাতগামী এমিরেটস এয়ারলাইনসের চারটি ফ্লাইট রয়েছে।

Manual4 Ad Code

তবে ফ্লাইট বিপর্যয়ের মধ্যেও মধ্যপ্রাচ্যের কয়েকটি গন্তব্যে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে। ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে রাত পর্যন্ত মাসকটগামী একটি এবং সৌদি আরবগামী পাঁচটিসহ মোট ছয়টি ফ্লাইট পরিচালিত হয়। ১ মার্চ মাসকটগামী চারটি ও সৌদি আরবগামী ১৬টিসহ মোট ২০টি ফ্লাইট পরিচালিত হয়। ২ মার্চ মাসকটগামী পাঁচটি ও সৌদি আরবগামী ১৩টিসহ মোট ১৮টি ফ্লাইট পরিচালিত হয়।

Manual8 Ad Code

৩ মার্চ মাসকটগামী সাতটি ও সৌদি আরবগামী ১৫টিসহ মোট ২২টি ফ্লাইট পরিচালনা করা হয়। ৪ মার্চ মাসকটগামী আটটি, সৌদি আরবগামী ২১টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ছয়টি ফ্লাইটসহ মোট ৩৫টি ফ্লাইট পরিচালিত হয়। এর মধ্যে দুবাইগামী চারটি এবং শারজাহগামী দুটি ফ্লাইট ছিল। ৫ মার্চ মাসকটগামী ১০টি, সৌদি আরবগামী ২২টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ছয়টি ফ্লাইটসহ মোট ৩৮টি ফ্লাইট পরিচালিত হয়।

এদিকে সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী মোট ২১৪টি ফ্লাইট পরিচালিত হয়েছে বা পরিকল্পনায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে আরও পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

৬ মার্চ মাসকটগামী ছয়টি, সৌদি আরবগামী ১৫টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ১৩টি ফ্লাইট পরিচালিত হয়। এর মধ্যে দুবাইগামী আটটি, আবুধাবিগামী দুটি এবং শারজাহগামী তিনটি ফ্লাইট ছিল। ৭ মার্চের জন্য পরিকল্পনায় রয়েছে মাসকটগামী ছয়টি, সৌদি আরবগামী ১৮টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ১৭টি ফ্লাইটসহ মোট ৪১টি ফ্লাইট।

Manual3 Ad Code

 

 

Manual4 Ad Code