আজ বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া জেলা জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ

editor
প্রকাশিত মার্চ ১২, ২০২৬, ০৪:৫২ অপরাহ্ণ
কুষ্টিয়া জেলা জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ

Manual8 Ad Code

শরিফুল হক পপি, কুষ্টিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নবনির্বাচিত আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন।

Manual5 Ad Code

গতকাল বুধবার যশোর-কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক সভায় নবনির্বাচিত আমীরকে শপথ বাক্য পাঠ করানো হয়।

Manual4 Ad Code

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কুষ্টিয়া ও যশোর অঞ্চলের শীর্ষস্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

কুষ্টিয়া জেলা জামায়াতের মিডিয়া সম্পাদক ও শহর জামায়াতের আমীর এনামুল হক জানিয়েছেন, কুষ্টিয়া জেলার রোকনদের প্রত্যক্ষ ও গোপন ব্যালটে এই আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ের রোকনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই ভোটে অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন সর্বোচ্চ ভোট পেয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর নির্বাচিত হন।

Manual4 Ad Code

প্রসঙ্গত, কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের ইন্তেকালের পর ভারপ্রাপ্ত আমীর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর।