আজ শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় দুই গুণী সদস্যের স্মরণে আমিরাবাদ সমবায় সমিতির শোকসভা ও দোয়া

editor
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ণ
লোহাগাড়ায় দুই গুণী সদস্যের স্মরণে আমিরাবাদ সমবায় সমিতির শোকসভা ও দোয়া

Manual5 Ad Code
ফাহাদ চৌধুরী, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়ার ঐতিহ্যবাহী আমিরাবাদ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্মানিত সদস্য মরহুম আবুল হাশেম ও মরহুম বশির আহমদের আত্মার মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার মধ্য আমিরাবাদ বায়তুশ শরফ জামে মসজিদে সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি মোস্তাক আহমদের সভাপতিত্বে শোকসভায় প্রধান বক্তা হিসেবে তিনি মরহুমদের স্মৃতিচারণ করে বলেন, “মৃত্যু এক চিরন্তন সত্য। আমাদের শ্রদ্ধাভাজন দুই সদস্য আমাদের ছেড়ে চলে গেলেও সমাজ বিনির্মাণে তাঁরা যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা আমাদের আজীবন ধারণ করতে হবে। সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও মানুষকে ঐক্যবদ্ধ রাখতে তাঁদের ভূমিকা ছিল অনস্বীকার্য। তাঁদের রেখে যাওয়া নীতি ও সুন্দর আদর্শ অনুসরণ করেই আমরা সামনে এগিয়ে যেতে চাই।”
মধ্য আমিরাবাদ বায়তুশ শরফ জামে মসজিদের খতিব হাফেজ জুনাইদুল ওয়াহেদের সঞ্চালনায় শোকসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক শাফায়েত আহমদ, অর্থ সম্পাদক তাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আবুল আজম চৌধুরী, আব্দুল গফুর ও এইচ. এম. আসাদ। এছাড়াও মরহুম আবুল হাশেমের জ্যেষ্ঠ পুত্র ও দৈনিক খোলা কাগজের লোহাগাড়া প্রতিনিধি ফাহাদ চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে মরহুমদ্বয়ের রুহের মাগফিরাত কামনা এবং সমাজ ও দেশবাসীর সার্বিক শান্তি-কল্যাণ প্রার্থনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন খতিব হাফেজ জুনাইদুল ওয়াহেদ।