আজ বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইজিপির বাড়িতে চুরি!

editor
প্রকাশিত মার্চ ১৭, ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ণ
আইজিপির বাড়িতে চুরি!

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

Manual7 Ad Code

সোমবার (১৬ মার্চ) দিবাগত গভীর রাতে বাগেরহাট শহরের আমলাপাড়াস্থ তার তিনতলা বাড়ি থেকে বিদ্যুতের সার্ভিস তার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

Manual4 Ad Code

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। বাহিনী প্রধানের বাড়িতে চুরির ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা পুলিশ। চোর শনাক্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

Manual5 Ad Code

তদন্তের অংশ হিসেবে পুলিশ বাগেরহাট শহরের এক ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ধারণা করা হচ্ছে, চোরাই তার কোনো ভাঙারি দোকানে বিক্রি করা হতে পারে।

Manual3 Ad Code

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে বাগেরহাটে ঝড়ো বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই সুযোগে চোরচক্র বাড়ির সীমানায় প্রবেশ করে। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও ক্যামেরার নজর এড়িয়ে দুর্বৃত্তরা বিদ্যুতের মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়। চুরি হওয়া তারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী গণমাধ্যমকে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। কারা এই চুরির সঙ্গে জড়িত, তা উদ্ঘাটনের জন্য আমাদের একাধিক টিম কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

তথ্য সুএঃ ইত্তেফাক