আজ বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়া ফেরি ঘাটে যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা

editor
প্রকাশিত মার্চ ২৫, ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ণ
দৌলতদিয়া ফেরি ঘাটে যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। এতে হতাহতের শঙ্কার কথা বলেছে বিআইডব্লিউটিসি।

সৌহার্দ্য পরিবহনের বাসটি আজ বুধবার বিকাল সোয়া ৫টার দিকে যাত্রী নিয়ে ফেরিতে ওঠছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পদ্মা নদীতে পড়ে ডুবে যায় বলে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের এজিএম সালাহউদ্দিন জানান।

Manual3 Ad Code


এদিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রবিউল আলম বলেন, “আমরা দুর্ঘটনাস্থলে যাচ্ছি। ঢাকাগামী বাসটিতে ৫০ এর অধিক যাত্রী ছিল বলে জানতে পেরেছি। হতাহতের শঙ্কা আছে। পরে বিস্তারিত বলতে পারব।”

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

বিস্তারিত আসছে…

 

Manual6 Ad Code