আজ শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সিলেটের জন্য ডেঙ্গু কীট হস্তান্তর

editor
প্রকাশিত জুলাই ১৫, ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ণ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সিলেটের জন্য ডেঙ্গু কীট হস্তান্তর

Manual1 Ad Code

উৎফল বড়ুয়া, সিলেট

Manual7 Ad Code

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মানিত চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম এর সরাসরি দিকনির্দেশনায় এবং জাতীয় সদর দপ্তর এর সহোযগিতায় রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট এর মাধ্যমে সিভিল সার্জন অফিসে সিলেট এর ৫টি গুরুত্বপূর্ণ উপজেলা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় মোট ১২৫০টি ডেঙ্গু কীট হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সার্জন অফিস এর সম্মানিত সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন,ডেপুটি সিভিল সার্জন ডাঃ জন্মে জয় দত্ত , এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট এর সম্মানিত ভাইস চেয়ারম্যান  বদরুজ্জামান সেলিম, সম্মানিত সেক্রেটারী মাহবুবুল হক চৌঃ সম্মানিত পার্ষদবৃন্দ আব্দুল্লাহ আল সামন, আবু সাইদ মোঃ ইব্রাহিম, মোঃ কামরুজ্জামান দিপু, ইউনিট লেভেল অফিসার মিজানুর রহমান জীবন, মাতৃমঙ্গল হাসপাতাল এর প্রাশাসনিক কর্মকর্তা পার্থ সারথি দাস এবং আরও উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট এর সম্মানিত যুব প্রধান চৌঃ লাবিব ইয়াসির এবং যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট সক্রিয় যুব সদস্যবৃন্দ।

Manual6 Ad Code