আজ বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ৭ এপ্রিল দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

editor
প্রকাশিত মার্চ ২৮, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
আগামী ৭ এপ্রিল দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী ৭ ও ৮ এপ্রিল ভারতের রাজধানী দিল্লি সফর করবেন। মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেওয়ার আগে তিনি দিল্লি সফর করবেন।

Manual7 Ad Code

ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর এটি হবে বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সফরের প্রথম দিনেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক হতে পারে। এছাড়া ভারত সরকারের আরও গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের বিষয়ে আলোচনা চলছে।

ঢাকার একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন।

এছাড়া ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদ্বীপ সিং পুরির সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়েও দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে।

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, দিল্লির পক্ষ থেকে এই সফর নিয়ে ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে, যা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত বহন করে।

এর আগে, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠান এবং দুই দেশের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

Manual2 Ad Code

বাংলাদেশের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে লোকসভার স্পিকার ওম বিড়লা উপস্থিত ছিলেন, যা দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারের বার্তা দেয়।

এছাড়া ২০ মার্চ দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎও দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Manual1 Ad Code

কূটনৈতিক সূত্র বলছে, ওই সাক্ষাতের পরপরই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফরের বিষয়টি চূড়ান্ত হয়, যা বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন অধ্যায় সূচনার ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: প্রথম আলো

Manual2 Ad Code