আজ বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি চার দিনের সফরে পাবনায় গেলেন

editor
প্রকাশিত মার্চ ২৮, ২০২৬, ০৬:০৭ অপরাহ্ণ
রাষ্ট্রপতি চার দিনের সফরে পাবনায় গেলেন

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual6 Ad Code

চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (২৮ মার্চ) দুপুরে ১২টা ৪০ মিনিটে বঙ্গভবন থেকে হেলিকপ্টারযোগে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন। পরে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

Manual7 Ad Code

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এটাই প্রথম রাষ্ট্রপতির নিজ জেলা পাবনা সফর।

Manual5 Ad Code

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমানের স্বাক্ষরিত চিঠির তথ্যানুযায়ী জানা যায়,তার চারদিনের সফরসূচিতে আছে তার বাবা-মায়ের কবর জিয়ারত, পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন ও শহরে নিজ বাসভবনে গমন।

Manual4 Ad Code

এ সময় পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ৩১ শে মার্চ দুপুরে হেলিকপ্টারযোগে ঢাকায় বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন রাষ্ট্রপতি।