যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সাড়ে তিন হাজার মেরিন সেনা এনেছে
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সাড়ে তিন হাজার মেরিন সেনা এনেছে
editor
প্রকাশিত March 29, 2026, 01:14 AM
Manual4 Ad Code
আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যে সাড়ে তিন হাজার মেরিন সেনা এনেছে যুক্তরাষ্ট্র
ইউএসএস ত্রিপোলি উভচর আক্রমণকারী যুদ্ধজাহাজে করে মধ্যপ্রাচ্যে সাড়ে তিন হাজার মেরিন সেনা নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র।
দেশটির সেন্ট্রাল কমান্ড আজ শনিবার (২৮ মার্চ) জানিয়েছে, গতকাল শুক্রবার তাদের ‘অপারেশন এরিয়াতে’ ইউএসএস ত্রিপোলী পৌঁছেছে।
Manual3 Ad Code
এছাড়া যুদ্ধ জাহাজটিতে করে এসেছে পরিবহণ বিমান ও কৌশলগত আক্রমণকারী বিমান ও যুদ্ধবিমান।
Manual8 Ad Code
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে ব্যাপক সেনার সমাগম ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে মেরিনসহ দেশটির প্রায় ৫০ হাজার সেনা এ অঞ্চলটিতে অবস্থান করছে।
Manual5 Ad Code
এছাড়া যুক্তরাষ্ট্র তাদের ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের এক হাজার সেনাকেও মধ্যপ্রাচ্যে আনার পরিকল্পনা করেছিল গত সপ্তাহে।
দিন যত যাচ্ছে ইরানে যুক্তরাষ্ট্রের স্থল হামলার শঙ্কা ততই বেড়ে চলছে।
Manual3 Ad Code
যদি শেষ পর্যন্ত মার্কিনিরা ইরানে স্থল হামলা চালায় তাহলে এটি ২০২১ সালে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের পর হবে প্রথম বড় কোনো স্থল অভিযান।