আজ বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুদের আচরণ ও স্মার্টফোন ব্যবহারে নিয়ন্ত্রণের দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠান বা সরকারের নয়, অভিভাবকদেরঃ শিক্ষামন্ত্রী

editor
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৬, ০৭:০৫ অপরাহ্ণ
শিশুদের আচরণ ও স্মার্টফোন ব্যবহারে নিয়ন্ত্রণের দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠান বা সরকারের নয়, অভিভাবকদেরঃ শিক্ষামন্ত্রী

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক:

শিশুদের আচরণ ও স্মার্টফোন ব্যবহারে নিয়ন্ত্রণের দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠান বা সরকারের নয়, বরং অভিভাবকদের—এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

Manual8 Ad Code

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত রাজশাহী শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

Manual6 Ad Code

বর্তমানে অনেক শিশু স্মার্টফোন ব্যবহার করে অযথা গেম খেলে এবং ১৮+ কনটেন্ট দেখে, সেটা যেন বন্ধ হয়- সাংবাদিকদের এমন মন্তব্যের বিপরীতে শিক্ষামন্ত্রী জানতে চান, তারা কি পথশিশু?

এ প্রশ্নের নেতিবাচক উত্তরের জবাবে মন্ত্রী আবারও জিজ্ঞেস করেন, যারা এ ধরনের অপব্যবহার করছে, তাদের কি অভিভাবক নেই? শিক্ষামন্ত্রী সে সময় স্পষ্টভাবে বলেন, ‘যদি তাদের অভিভাবক থেকে থাকেন, তাহলে এমন প্রশ্ন করেন কেন? বাচ্চাদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা মন্ত্রালয়ের না, অভিভাবকদের।’

Manual3 Ad Code