আজ শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

editor
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৬, ০৭:২৪ অপরাহ্ণ
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

চলতি বছরের আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। তার আগে জুনে বাংলাদেশ সফরে আসবে অজিরা। টাইগারদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।

শুক্রবার (১৭ এপ্রিল) ক্রিকেট অস্ট্রেলিয়া এই সূচির কথা নিশ্চিত করেছে। এই বছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে।

Manual3 Ad Code

১৫ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশের আসবে অস্ট্রেলিয়া। ২০১১ সালে শেষবার বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলেছিল অজিরা। সেবার মাইকেল ক্লার্কের দল ৩-০ ব্যবধানে সাকিব আল হাসানের দলকে হারিয়েছিল।

এবার অস্ট্রেলিয়া তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। বিসিবির সূচি অনুযায়ী ৫ জুন প্রথম ওয়ানডে হওয়ার কথা ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচিতে সেটি ৯ জুন শুরু হবে। পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন। সবগুলো ম্যাচ হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

Manual3 Ad Code

শেষ তিনটি টি-টোয়েন্টি হবে ১৭, ১৯ ও ২১ জুন। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্টন মতিউর রহমান স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।

Manual1 Ad Code