চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
editor
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
Manual6 Ad Code
অনলাইন ডেস্ক
শান্তি চুক্তি না হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, চুক্তি না হলে ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়া হবে।
রোববার (১৯ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র একটি ‘ন্যায্য ও যৌক্তিক’ চুক্তির প্রস্তাব দিয়েছে এবং ইরান তা গ্রহণ করবে বলে তিনি আশা করছেন। অন্যথায়, দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর আঘাত হানা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
Manual4 Ad Code
একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও তোলেন ট্রাম্প। তার দাবি, ইরান হরমুজ প্রণালিতে গুলি চালিয়েছে, যা চুক্তির চরম লঙ্ঘন।
Manual2 Ad Code
ট্রাম্প আরও অভিযোগ করেন, ইরান একটি ফরাসি জাহাজ এবং যুক্তরাজ্যের একটি মালবাহী জাহাজকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। এছাড়া হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ইরানের ঘোষণার সমালোচনা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধের কারণেই প্রণালিটি কার্যত বন্ধ রয়েছে এবং এ ঘোষণার মাধ্যমে ইরান উল্টো যুক্তরাষ্ট্রকেই সহায়তা করছে।