আজ মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অকটেন–ডিজেল কত দিনের মজুত আছে, সংসদে প্রশ্ন রুমিন ফারহানার

editor
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ণ
অকটেন–ডিজেল কত দিনের মজুত আছে, সংসদে প্রশ্ন রুমিন ফারহানার

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

পাম্পগুলোতে কত দিনের অকটেন–ডিজেল মজুত আছে, সংসদে তার জবাব চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২–এর সংসদ সদস্য রুমিন ফারহানা। সেইসঙ্গে জ্বালানির কোনো সংকটই যদি না থাকে, তবে এত লম্বা লাইন কেন– এমন প্রশ্ন রেখেছেন তিনি।

Manual1 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করে রুমিন এ সবকথা বলেন।

Manual4 Ad Code

রুমিন তার বক্তব্যে বলেন, ‘মাননীয় স্পিকার কাদম্বরী মরিয়া প্রমাণ করিল, কাদম্বরী মরে নাই। তেলের দাম শেষমেষ বৃদ্ধিই হইলো। কিন্তু তার আগে আমরা দেখলাম কয়েক কিলোমিটার লম্বা লাইন, ড্রাইভাররা মাঝরাত পর্যন্ত অপেক্ষা করছে…তেল পাচ্ছে না। কিন্তু সরকারের কোনো হেলদোল নাই।’

রুমিন অভিযোগ করে বলেন, ‘মন্ত্রীরা সংসদে অবলীলায় বলেন, বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই। কিন্তু তেল নিতে গেলে দেখা যায় ৩ কিলোমিটার লম্বা লাইন।’

রুমিন আরও বলেন, ‘জ্বালানির কোনো সংকটই যদি না থাকে এত লম্বা লাইন কেন, দামই বা বাড়াইতে হয় কেন, অফিস সময় পরিবর্তন করতে হয় কেন? সে সময় পাম্পগুলোতে কত দিনের অকটেন–ডিজেল মজুত আছে, সংসদে জ্বালানি মন্ত্রীর কাছে জবাব চান রুমিন ফারহানা।

Manual4 Ad Code