আজ মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ থাকছে কিনা জানালেন শিক্ষামন্ত্রী

editor
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ থাকছে কিনা জানালেন শিক্ষামন্ত্রী

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

  • মঙ্গলবার (২১ এপ্রিল)  থেকে সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে

প্রশ্ন ফাঁসের শঙ্কা থেকে অতীতে পাবলিক পরীক্ষা চলাকালীন বাণিজ্যিক কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার নিয়ম থাকলেও এবার তা থাকছে না।

Manual1 Ad Code

সোমবার (২০ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য নিশ্চিত করেন।

ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, “কোচিং সেন্টারগুলো বৈধ বা সরকারের নিবন্ধিত কোনো প্রতিষ্ঠান নয়। আমরা এগুলোকে স্বীকৃতি দেই না এবং সরকারের কাছে এদের কোনো তালিকাও নেই। এমনকি কোথায় কোচিং সেন্টার পরিচালিত হয়, সেটিও আমার জানা নেই।”

Manual4 Ad Code

কোচিং সেন্টারগুলো সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিয়ে বাণিজ্যিকভাবে পরিচালিত হচ্ছে এবং সরকারকে ট্যাক্স দিচ্ছে – এমন পরিস্থিতিতে এগুলো কেন অবৈধ হিসেবে গণ্য হবে।

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “ট্রেড লাইসেন্স সিটি কর্পোরেশন দেয়, এর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই।”

Manual1 Ad Code

উল্লেখ্য, মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে।

Manual2 Ad Code