আজ বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকটের কারণে উৎপাদন ঘাটতি থাকায় আজ তিন হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হতে পারে: বিদ্যুৎ বিভাগ

editor
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৬, ০৯:০৮ অপরাহ্ণ
জ্বালানি সংকটের কারণে উৎপাদন ঘাটতি থাকায় আজ তিন হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হতে পারে: বিদ্যুৎ বিভাগ

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

জ্বালানি সংকটের কারণে উৎপাদন ঘাটতি থাকায় আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সারাদেশে তিন হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদ্যুৎ বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে রেহানা।

তিনি জানান, বৃহস্পতিবার দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ধরা হয়েছে ১৭ হাজার মেগাওয়াট। যার বিপরীতে ১৪ হাজার মেগাওয়াট উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

Manual2 Ad Code

“আমাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অনেক কিন্তু পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না হওয়ায় বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি তৈরি হয়েছে,” বলেও জানান তিনি।

Manual6 Ad Code

তিনি বলেন, বুধবার ১৫ হাজার ৭৬৭ মেগাওয়াট চাহিদার বিপরীতে ১৩ হাজার ৬৮১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। ফলে ওই দিন দুই হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ ঘাটতি থাকায় দেশব্যাপি লোডশেডিং ছিল।

Manual6 Ad Code

জ্বালানি সংকট, তীব্র গরমে চাহিদা বৃদ্ধি, আদানির বিদ্যুৎ ইউনিটে কারিগরি সমস্যা এবং বাঁশখালির আইপিপি প্লান্টের একটি ইউনিটে কারিগরি জটিলতা তৈরি হওয়ায় এই সংকট তৈরি হয়েছে বলেও জানান তিনি।

Manual3 Ad Code