আজ শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ২

editor
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ২

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

পূর্ব প্রশান্ত মহাসাগরে আবারও যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় একটি নৌযানে থাকা অন্তত দুজন নিহত হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) আন্তর্জাতিক বার্তাসংস্থা দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার মার্কিন সামরিক বাহিনী ঘোষনা করেছে, পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালিয়ে দুজনকে হত্যা করা হয়েছে।

Manual4 Ad Code

মার্কিন প্রশাসন দাবি করেছে, মাদক পাচার ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত সন্দেহে এই অভিযান চালানো হয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো এ ধরনের হামলাকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করে তীব্র সমালোচনা করেছে।

Manual2 Ad Code

প্রতিবেদনে বলা হয়, মার্কিন সাউদার্ন কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার যে নৌযানটিতে হামলা চালানো হয়, সেটি ‘নির্দিষ্ট সন্ত্রাসী সংগঠনের’ নিয়ন্ত্রণে ছিল। যদিও তারা কোনো নির্দিষ্ট সংগঠনের নাম উল্লেখ করেনি।

Manual1 Ad Code

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ অভিযানে মার্কিন বাহিনীর কোনো সদস্য ক্ষতিগ্রস্ত হয়নি। নিহতদের ‘মাদক-সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করা হলেও তাদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

মার্কিন সাউদার্ন কমান্ড এক্সে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচারের রুটে চলাচল করছিল এবং মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, সাউদার্ন কমান্ড প্রকাশিত ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে পানিতে থাকা একটি নৌযানে হামলার দৃশ্য দেখা গেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পূর্ব প্রশান্ত মহাসাগরে এ ধরনের একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেসব নৌযানকে মাদক পরিবহনের সঙ্গে জড়িত বলে অভিযোগ করছে, সেগুলোর ওপর নিয়মিত হামলা চালাচ্ছে। গত সেপ্টেম্বর থেকে এ ধরনের হামলায় ১৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এসব হামলা ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের’ শামিল।

Manual7 Ad Code