আজ , ,

মিরপুর-১০ নম্বরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

editor
প্রকাশিত October 31, 2026, 01:26 PM
মিরপুর-১০ নম্বরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

রাজধানীর মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন তারা। এ ঘটনায় মিরপুর-১০ নম্বর এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।


এদিন সকাল ১০টা থেকেই মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর-১০ নম্বরে জড়ো হতে থাকেন। একপর্যায়ে বেলা ১১টার দিকে শত শত গার্মেন্টস শ্রমিক সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন।

Manual7 Ad Code

এর আগে গত বৃহস্পতিবারও (অক্টোবর) বেতন বৃদ্ধির দাবিতে মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করেছিলেন গার্মেন্টস শ্রমিকরা। মাসিক বেতন সর্বনিম্ন ৩০ হাজার টাকা করার দাবিতে ওইদিন সকাল ১০টা থেকে মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করেন তারা। দু’দিনের মাথায় শনিবার আবারও একই জায়গায় সড়ক অবরোধ করলেন পোশাক শ্রমিকরা।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code