আজ সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র

editor
প্রকাশিত মে ৪, ২০২৬, ০১:০০ পূর্বাহ্ণ
ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাবের জবাব দিয়েছে ওয়াশিংটন। এ তথ্য নিশ্চিত করে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জবাবটি বর্তমানে পর্যালোচনা করছে তেহরান।

Manual7 Ad Code

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের সর্বশেষ প্রস্তাবের জবাব পেয়েছে তেহরান। তা এখন পর্যালোচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, ইরানের দেওয়া এই পরিকল্পনাটি কেবল যুদ্ধ অবসানের বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। এই পর্যায়ে পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনার সুযোগ রাখা হয়নি।

Manual1 Ad Code

সূত্র: আল–জাজিরা

Manual3 Ad Code