আজ সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির সরকার গঠনের সম্ভাবনা

editor
প্রকাশিত মে ৪, ২০২৬, ০৮:২২ অপরাহ্ণ
পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির সরকার গঠনের সম্ভাবনা

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। গণনা করা ভোটের প্রাথমিক প্রবণতায় বিরোধী দল বিজেপি এগিয়ে আছে। ক্ষমতাসীন তৃণমূলের সঙ্গে ক্রমাগত ব্যবধান বাড়িয়েই চলছে বিরোধীদল বিজেপি।

ফলে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে। এখন পর্যন্ত (বাংলাদেশ সময় দুপুর ১২টা) গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৯০ আসনে। আর তৃণমূল ৯৯ আসনে এগিয়ে।

Manual5 Ad Code

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই আজ ২৯৩ আসনে ভোট গণনা চলছে।

Manual7 Ad Code

তথ্যসূত্র: এনডিটিভি

Manual6 Ad Code