জুনের মধ্যেই মাঠে থাকা সেনা সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত সরকারের
জুনের মধ্যেই মাঠে থাকা সেনা সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত সরকারের
editor
প্রকাশিত May 6, 2026, 09:36 PM
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
Manual2 Ad Code
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ জুন থেকে ধাপে ধাপে সেনাসদস্যদের প্রত্যাহার শুরু হবে। প্রথমে দূরবর্তী জেলা থেকে তাদের ফিরিয়ে আনা হবে, পরে বিভাগীয় শহর ও বড় জেলাগুলো থেকে পর্যায়ক্রমে প্রত্যাহার সম্পন্ন করা হবে।
Manual4 Ad Code
জুন মাসের মধ্যেই মাঠপর্যায়ে মোতায়েন থাকা সেনাবাহিনীর সব সদস্যকে ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গতকাল মঙ্গলবার কোর কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গত ২১ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের জন্য এই কমিটি পুনর্গঠন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বিজিবি মহাপরিচালকসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সেনাবাহিনী প্রত্যাহার ছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি দমন, মাদকবিরোধী অভিযান এবং পুলিশের পোশাক পরিবর্তনসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে তৎকালীন আওয়ামী লীগ সরকার কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করে। পরে ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর পুলিশ বাহিনীর কার্যক্রম ব্যাহত হলে সেনাবাহিনী মাঠে থেকে যায়। ওই বছরের ১৭ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতাও দেয়।
Manual4 Ad Code
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ২০২৪ সালের আগস্টেই বলেছিলেন, পুলিশ পুনর্গঠিত হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। পরবর্তীতে কিছু সদস্যকে ধাপে ধাপে প্রত্যাহার করা হলেও নির্বাচনের সময় তারা মাঠেই ছিলেন।
বর্তমানে সারা দেশে মাঠপর্যায়ে প্রায় ১৭ হাজার সেনাসদস্য দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। দীর্ঘ সময় দায়িত্ব পালনের কারণে সদস্যরা ক্লান্ত হয়ে পড়েছেন এবং বিশ্রামের প্রয়োজন রয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একাধিকবার তাদের প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছিল। তথ্য সুএঃ সময় নিউজ