আজ বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথ গু’লি’তে নি’হ’ত, গাড়ির চালক আহত

editor
প্রকাশিত মে ৭, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথ গু’লি’তে নি’হ’ত, গাড়ির চালক আহত

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবশালী নেতা এবং রাজ্যের সম্ভাব্য নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

Manual2 Ad Code

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৬ মে) রাতে চন্দ্রনাথের গাড়ির পিছু নেয় দুর্বৃত্তরা। পরে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় তার গাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Manual6 Ad Code

চন্দ্রনাথ রথ যে গাড়িতে ছিলেন, গুলি লেগে তার কাচ ভেঙে গিয়েছে। গাড়ির সামনের সিটে বসেছিলেন চন্দ্রনাথ রথ। বিজেপির দাবি, তিনটি গুলি লাগে চন্দ্রনাথের বুকে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তার। কলকাতা থেকে মধ্যমগ্রামের ফ্ল্যাটে ফিরছিলেন তিনি। গুলিবিদ্ধ গাড়িটিকে ঘিরে রেখেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।

বিজেপির একটি সূত্র জানিয়েছে, ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দুর হয়ে যে ‘টিম’ কাজ করেছিল তার অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ। তার সঙ্গে গুলিবিদ্ধ বুদ্ধদেব বেরাও ওই টিমের সদস্য ছিলেন। তাকে এখন মধ্যমগ্রাম চৌমাথা ভিবাসিটি নার্সিংহোমে চিকিৎসা দেয়া হচ্ছে।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code