আজ সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর চীন সফর প্রসঙ্গে উপদেষ্টা; যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চীনে যেতে পারলে আমরা যেতেই পারি

editor
প্রকাশিত মে ১১, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর চীন সফর প্রসঙ্গে উপদেষ্টা; যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চীনে যেতে পারলে আমরা যেতেই পারি

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপাক্ষিক সফরে চীনে যাবেন। তবে কবে যাবেন তা এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

আজ সোমবার (১১ মে ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান উপদেষ্টা।

Manual6 Ad Code

হুমায়ুন কবির বলেন, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি প্রধানমন্ত্রী কোথায় যাবেন, কোন দিন যাবেন। অবশ্যই তিনি একজন আঞ্চলিক অংশীদারের কাছে দ্বিপাক্ষিক সফরে যাবেন। কোন দিন যাবেন এটা এখনো নির্ধারিত হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপাক্ষিক সফরে চীন যাবেন। চীন আমাদের উন্নয়ন সহযোগী। যদি প্রেসিডেন্ট ট্রাম্প যেতে পারেন সামনের সপ্তাহে, সেখানে তো আমরা একজন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে যেতেই পারি।

Manual6 Ad Code

তিনি বলেন, তবে একটা সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন। আলাপ-আলোচনা করে ঠিক করা হবে।

সম্প্রতি চীনে দ্বিপাক্ষিক সফর করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তার সফরসঙ্গী ছিলেন হুমায়ুন কবির। এই সফর ফলপ্রসূ হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, অত্যন্ত ফলপ্রসূ সফর। ইতিবাচক আলাপ-আলোচনা হয়েছে। ভালো সফর ছিল।

তিনি বলেন, চীন আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। আমাদের সম্পর্ক আরও জোরদার করব। আগে অগণতান্ত্রিক স্বৈরাচার সরকারের আমলেও বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক ছিল। ওই সম্পর্ক অনেক সময় যেভাবে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখা দরকার, সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন দুই দেশের সম্পর্ক নতুন দিগন্তে প্রবেশ করেছে।

তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে আলোচনার বিষয়ে হুমায়ুন কবির জানান, আমরা সবকিছু নিয়ে আলাপ করেছি। তিস্তা নিয়ে আলাপ হয়েছে। তিস্তা নিয়ে ভালো ও ইতিবাচক আলোচনা হয়েছে।

Manual6 Ad Code