আজ মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

editor
প্রকাশিত জুলাই ১৩, ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ণ
সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

Manual6 Ad Code

উৎফল বড়ুয়া, সিলেট

সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম’র নির্দেশনায় রোববার ( ১২ জুলাই) থেকে ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত মহানগরীর সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে মাসব্যাপী মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে।

Manual7 Ad Code

রবিবার( ১২ জুলাই) দুপুর ১২ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন চৌহাট্টা পয়েন্টে এ কর্মসূচির উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্রছাত্রী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চৌহাট্টা পয়েন্ট থেকে রিকাবীবাজার পয়েন্ট পর্যন্ত একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

Manual6 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, সিলেট মহানগরীর প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে এ কর্মসূচি পরিচালিত হবে। গত জুন মাস থেকে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযান মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আরও বেগবান থাকবে। মাদকসেবী, মাদক ব্যবসায়ী এবং পর্যায়ক্রমে মাদকের গডফাদারদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি মাদক নির্মূলে সর্বস্তরের জনগণের সামাজিক অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান এবং আগামী প্রজন্মের জন্য একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

Manual6 Ad Code

তিনি উপস্থিত সকলকে নিজ নিজ পরিবার, প্রতিবেশী ও সমাজের প্রতি সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, কোথাও মাদক সেবন, বিক্রি বা মাদক-সংশ্লিষ্ট কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে “জিনিয়া” অ্যাপ, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, নিকটস্থ টহল পুলিশ, হটলাইন নম্বর অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অবহিত করতে হবে।

পরিশেষে তিনি র‍্যালি ও সমাবেশে অংশগ্রহণকারী সকল ব্যক্তি, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স” নীতির প্রতি পুনরায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

Manual5 Ad Code