ঢাকার মার্কিন দূতাবাস;বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র
ঢাকার মার্কিন দূতাবাস;বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র
editor
প্রকাশিত জুলাই ১১, ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ণ
Manual2 Ad Code
অনলাইন ডেস্ক
Manual2 Ad Code
বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেওয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
Manual3 Ad Code
কারণ হিসেবে বলা হয়েছে, অভিবাসীরা যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর বেশিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েন।
শনিবার (১১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে ঢাকার মার্কিন দূতাবাস বলেছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি আমাদের দায়িত্ব হলো অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের ওপর সরকারি সহায়তার বোঝা হয়ে না দাঁড়ান তা নিশ্চিত করা।
Manual6 Ad Code
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মরণ করিয়ে দেওয়া যাচ্ছে যে গত ২১ জানুয়ারি বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করা হয়েছে। কারণ বাংলাদেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি।
এতে আরো বলা হয়, এই স্থগিতাদেশের ফলে আমাদের যাচাই ও বাছাই নীতিমালা ও প্রক্রিয়াগুলোর পূর্ণাঙ্গ পর্যালোচনা করার সময় মিলবে, যাতে সেগুলো আমেরিকানদের স্বার্থকে অগ্রাধিকার দেয়।