আজ সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রায় ৩ ঘণ্টা বিলম্বে চলল কালনী এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

editor
প্রকাশিত জুলাই ১৩, ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ণ
প্রায় ৩ ঘণ্টা বিলম্বে চলল কালনী এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

Manual8 Ad Code
স্বপন কুমার সিং, নিজস্ব প্রতিবেদক   :
রবিবার (১২ জুলাই) ঢাকা-সিলেট রুটে চলাচলকারী আন্তঃনগর কালনী এক্সপ্রেস (ট্রেন নং-৭৭৩) নির্ধারিত সময়ের প্রায় ৩ ঘণ্টা বিলম্বে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ত্যাগ করায় যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনটি বিকেল ২টা ৫৫ মিনিটে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সন্ধ্যা ৬টায় যাত্রা শুরু করে। পরে রাত ১০টা ১০ মিনিটে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছে মাত্র পাঁচ মিনিট যাত্রাবিরতির পর রাত ১০টা ১৫ মিনিটে সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।
বিলম্বের কারণ সম্পর্কে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে জানান, রবিবার সকাল ৯টা ২০ মিনিটে শায়েস্তাগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কালনী এক্সপ্রেস ভৈরব এলাকা অতিক্রম করার পর একটি সেতুতে কারিগরি সমস্যার কারণে ডাউন লাইনে ধীরগতিতে চলাচল করতে বাধ্য হয়। এর ফলে ট্রেনটি ঢাকায় পৌঁছাতে উল্লেখযোগ্য সময় বিলম্বিত হয় এবং পরবর্তী ফিরতি যাত্রাও নির্ধারিত সময় অনুযায়ী পরিচালনা করা সম্ভব হয়নি।
এদিকে দীর্ঘ বিলম্বের কারণে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে। অনেক যাত্রী অভিযোগ করে বলেন, নির্ধারিত সময়ের তুলনায় প্রায় তিন ঘণ্টা অতিরিক্ত অপেক্ষা করতে হওয়ায় তাদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে। বিষয়টি নিয়ে একাধিক যাত্রী রেল নিউজ-এর কাছে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুতে সৃষ্ট কারিগরি সমস্যার কারণে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। তবে বিলম্বের কারণে কালনী এক্সপ্রেসের যাত্রীদের উল্লেখযোগ্য ভোগান্তি পোহাতে হয়েছে।