পরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুল ইসলাম
পরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুল ইসলাম
editor
প্রকাশিত জুলাই ১৩, ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ণ
Manual1 Ad Code
দোয়েল, বাঘা,(রাজশাহী) প্রতিনিধিঃ
পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখায় রাজশাহী জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ কর্মীর সম্মাননা পেলেন বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মনিরুল ইসলাম।
বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে রোববার (১২ জুলাই) রাজশাহী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্পেকট্রাম কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনার পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন রাজশাহী পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরিচালক রাফিউন নাহার।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোসফেকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজমের উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান, পিপিএম, রাজশাহীর এডিসি জেনারেল সবুর আলী, এডিশনাল এসপি শরিফুল ইসলাম এবং রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠান শেষে অতিথিরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী হিসেবে নির্বাচিত মনিরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।
মনিরুল ইসলাম বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। ২০১৮, ২০২৩, ২০২৪ ও ২০২৬ সালে তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হন।
সম্মাননা পেয়ে মনিরুল ইসলাম বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও বেশি দায়িত্বশীলতার সাথে কাজ করার অনুপ্রেরণা দেবে। জনগণের জন্য কাজ করে যেতে চাই।”