আজ সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির হার্টে ব্লক, পরানো হয়েছে ‘রিং’

editor
প্রকাশিত মে ১৩, ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ণ
রাষ্ট্রপতির হার্টে ব্লক, পরানো হয়েছে ‘রিং’

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে চিকিৎসার জন্য যাওয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হার্টে ব্লক শনাক্ত হওয়ার পর সেখানে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) বসানো হয়েছে।

বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক বলে বঙ্গভবনের প্রেস উইংকে তথ্য দিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ কে এম ফয়জুল হক।

Manual8 Ad Code

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে যুক্তরাজ্যের ক্যামব্রিজে রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট স্টিফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন হয়। পরীক্ষাকালে হার্টে একটি ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করা হয় এবং একটি স্টেন্ট বসানো হয়।

Manual7 Ad Code

বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে রয়েছেন; সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Manual8 Ad Code

২০২৩ সালের অক্টোবর মাসে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ওপেন হার্ট সার্জারি হয়েছিল রাষ্ট্রপতির। পরে হার্টের জটিলতায় তিনি ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে চিকিৎসা নিয়ে আসছিলেন।

Manual4 Ad Code

তবে ২০২৪ সালের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকে সেখানে ফলোআপ চিকিৎসার জন্য যেতে পারেননি রাষ্ট্রপতি। টানা ২৬ মাস পর গত ৯ মে ফলোআপ চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান।
চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে।