আজ সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারির জবাব দিল পাকিস্তান

editor
প্রকাশিত মে ১৮, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারির জবাব দিল পাকিস্তান

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

  • ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র বলেছিলেন, পাকিস্তান সন্ত্রাসীদের আশ্রয় দিলে এবং জঙ্গি তৎপরতা চালিয়ে গেলে ভবিষ্যতে তারা ভূগোলে নাকি ইতিহাসে থাকবে, সে সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে।

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ‘পাকিস্তান ভূগোলে নাকি ইতিহাসে থাকবে’- এমন হুঁশিয়ারি দেওয়ার পর এর কড়া জবাব দিয়েছে ইসলামাবাদ।

রোববার (১৭ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কড়া প্রতিক্রিয়া জানিয়ে ভারতকে সতর্ক করে বলেছে, এ ধরনের বক্তব্য দক্ষিণ এশিয়াকে এই অঞ্চলের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনার মতো আরেক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

আইএসপিআর জানায়, পাকিস্তান পারমণিবক শক্তিধর একটি দেশ, বৈশ্বিক পর্যায়ে প্রভাবশালী রাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ার ইতিহাস ও ভূগোলের এক অবিচ্ছেদ্য অংশ।

পাকিস্তানকে নিশানা করার কোনও চেষ্টা চললে এর পরিণতি কেবল ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলবে।

এর আগে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী শনিবার নয়াদিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় পাকিস্তানকে কঠোর সামরিক হুঁশিয়ারি দেন।

Manual8 Ad Code

তিনি বলেছিলেন, পাকিস্তান অবিলম্বে তাদের মাটিতে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে অপতৎপরতা চালানো বন্ধ না করলে তারা ভবিষ্যতে বিশ্বের ভূগোলে (মানচিত্র) থাকবে, নাকি ইতিহাস হয়ে যাবে সে বিষয়ে তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে।

দিল্লির ওই আলোচনা সভায় উপন্দ্রেকে প্রশ্ন করা হয়েছিল, গত বছর যে পরিস্থিতির কারণে পাকিস্তানে অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারত,তা আবার ঘটলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে। এর জবাবেই উপেন্দ্র ওই কথা বলেন।

ভারতীয় সেনাপ্রধানের এই বক্তব্যের পরদিনই পাকিস্তানের পক্ষ থেকে ওই ক্ষুব্ধ প্রতিক্রিয়া এসেছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে ভারতকে স্পষ্ট করে বলা হয়েছে যে, এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ, উগ্র-জাতীয়তাবাদী এবং সংকীর্ণ মানসিকতা দক্ষিণ এশিয়াকে বারবার যুদ্ধ ও সঙ্কটের দিকে ঠেলে দিয়েছে। আট দশক পার হওয়ার পরও ভারতের নেতৃত্ব পাকিস্তানের মূল ধারণার সঙ্গে একাত্ম হতে পারেনি এবং ইতিহাস থেকে শিক্ষাও নেয়নি।

Manual7 Ad Code

আইএসপিআর এর বিবৃতিতে আরও বলা হয়, সার্বভৌম একটি পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেওয়াটা আসলে কাণ্ডজ্ঞানহীনতা, পাগলামি এবং যুদ্ধংদেহী মনোভাব।

পাকিস্তান মনে করিয়ে দিয়েছে, কোনও সার্বভৌম পারমাণবিক শক্তিধর দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করা হলে তার পাল্টা জবাবও হবে সমমানের এবং ব্যাপক। এই ধ্বংসযজ্ঞ একতরফা হবে না, তা দু’দেশের জন্য এবং সামগ্রিকভাবে গোটা অঞ্চলের জন্য ডেকে আনবে বিপর্যয়।

Manual7 Ad Code

পাকিস্তান অভিযোগ করে বলেছে, ভারত এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করা, আন্তঃসীমান্ত হত্যাকাণ্ড এবং বৈশ্বিক অপপ্রচার চালিয়ে যাচ্ছে।সুএ:বিডিনিউজ টোয়েন্টিফোর

Manual8 Ad Code