আজ সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

editor
প্রকাশিত মে ১৯, ২০২৬, ০৪:২৭ অপরাহ্ণ
শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায়বিচার পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে আজ মঙ্গলবার এ কথা জানান তিনি।

Manual6 Ad Code

অপসংবাদিকতার বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে– এমন প্রশ্নে জাহেদ উর রহমান বলেন, আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। সাংবাদিক থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা; সবাই দেশে ফিরলে ন্যায়বিচার পাবেন।

র‍্যাব নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, র‍্যাব বিলুপ্ত নয় বরং পূর্ণাঙ্গ আইন করে নাম পরিবর্তন করা হতে পারে। র‍্যাব আগের মতো থাকছে না। নতুন স্বতন্ত্র আইনের মাধ্যমে এই এলিট ফোর্স পরিচালিত হবে।

এসময় ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমকে ব্যবস্থাপনায় আনতে কমিশন গঠন করতে চায় সরকার। জুনের মধ্যে কমিটি গঠন করা হবে।

হামে শিশু এত শিশুর মৃত্যু নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণেই, এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আগামী এক বছর শিশুদের সব ধরনের রোগের টিকা নিশ্চিত করা হয়েছে বলেও জানান তথ্য মন্ত্রী। শিশুদের ১০ ধরনের রোগের ৯ কোটি ৫০ লাখ ভ্যাকসিন কেনা হচ্ছে বলে জানান তিনি।

Manual5 Ad Code

তথ্যমন্ত্রী আরও বলেন, আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হবে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল।

Manual5 Ad Code