আজ শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

editor
প্রকাশিত মে ২২, ২০২৬, ০৫:৩২ অপরাহ্ণ
সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন ক্বিনব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই ছিনতাইকারীকে ছুরিসহ আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, ক্বিনব্রিজ এলাকায় কোতোয়ালি থানা পুলিশের একটি দল ওই ছিনতাইকারীকে ধাওয়া করে। এ সময় ওই ছিনতাইকারীকে দৌঁড়ে পালাতে দেখে র‌্যাব সদস্য ইমন আচার্য ধরে ফেলেন। সঙ্গে সঙ্গে ওই ছিনতাইকারী ছুরি দিয়ে ইমনের বুকের বাম পাশে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যান।

Manual1 Ad Code

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, দায়িত্ব পালন করার সময় ছিনতাইকারীকে ধাওয়া করে পুলিশ। এ সময় র‌্যাব সদস্য ইমন দেখতে পেয়ে ওই ছিনতাইকারীকে ধরে ফেলেন। সঙ্গে সঙ্গে ছিনতাইকারী তাকে বুকের বাম পাশে ছুরিকাঘাত করে।

Manual6 Ad Code

তিনি জানান, পরে অভিযান চালিয়ে ওই ছিনতাইকারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

Manual5 Ad Code

সিলেট র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ছিনতাইকারীকে ধরার পর পরই তাকে ছুরিকাঘাত করা হয়। ছুরি দিয়ে বুকের বাম পাশে আঘাত করায় অতিরিক্ত রক্তকরণে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।তথ্য সুএঃ যুগান্তর

Manual6 Ad Code