আজ সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হাম-উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৫১২

editor
প্রকাশিত মে ২৩, ২০২৬, ০৪:০৮ অপরাহ্ণ
দেশে হাম-উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৫১২

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম এবং এর উপসর্গে মোট ৫১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ১৩ শিশু। মৃতদের মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।

শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

Manual3 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে আরও ১ হাজার ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

নতুন করে মারা যাওয়া শিশুদের মধ্যে হাম শনাক্ত হওয়া শিশুটি বরিশালের। এছাড়া হামের উপসর্গে ঢাকায় চারজন, চট্টগ্রামে দুইজন, সিলেটে চারজন, বরিশালে একজন এবং ময়মনসিংহে একজন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৪২৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৮৬ শিশু।

এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে মোট ৬২ হাজার ৫০৭ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৪৯ হাজার ৩৮৯ শিশুকে। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ হাজার ১১ শিশু।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code