আজ বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান চুক্তির জন্য কোনো তাড়াহুড়ো নেই, সময় নিয়ে সঠিকভাবে করতে হবে: ট্রাম্প

editor
প্রকাশিত মে ২৪, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ
ইরান চুক্তির জন্য কোনো তাড়াহুড়ো নেই, সময় নিয়ে সঠিকভাবে করতে হবে: ট্রাম্প

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, তিনি তার প্রতিনিধিদের ইরানের সঙ্গে কোনো চুক্তিতে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন। এর ফলে তিন মাস ধরে চলা এই যুদ্ধে একদিন আগেই উভয় পক্ষের উত্থাপিত কোনো আসন্ন সমাধানের আশা ম্লান হয়ে গেল বলে মনে হচ্ছে।

তবে, ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘একটি চুক্তি সম্পাদিত এবং স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে ইরানি জাহাজের ওপর মার্কিন অবরোধ পূর্ণ শক্তিতে বলবৎ থাকবে।’

তিনি বলেন, আলোচনা এগোচ্ছিল এবং ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও পেশাদার ও ফলপ্রসূ হয়ে উঠেছিল। তবে তিনি যোগ করেন, উভয় পক্ষকেই সময় নিয়ে বিষয়টি সঠিকভাবে করতে হবে। কোনো ভুল করা চলবে না।’

এর আগের দিন ট্রাম্প বলেছিলেন, ওয়াশিংটন ও ইরান একটি শান্তি চুক্তির বিষয়ে সমঝোতা স্মারক নিয়ে ‘বেশিরভাগ ক্ষেত্রেই আলোচনা’ করেছে, যার মাধ্যমে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া হবে। সংঘাতের আগে এই প্রণালী দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হতো।

Manual5 Ad Code

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে শুরু হওয়া যুদ্ধ শেষ করার একটি চুক্তির সম্ভাবনাকে ট্রাম্প বারবার তুলে ধরেছেন।

রোববার (২৪ মে) তিনি যে চুক্তির কথা উল্লেখ করছিলেন, তা কি আলোচনাধীন অন্তর্বর্তীকালীন সমঝোতা স্মারকটি, নাকি আরও অনেক বেশি চ্যালেঞ্জিং ও দীর্ঘ সময় লাগতে পারে এমন একটি চূড়ান্ত শান্তিচুক্তি—তা স্পষ্ট ছিল না।

Manual3 Ad Code

বেশ কিছু কঠিন বিষয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়ে গেছে, যেমন—ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা, নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি, বিদেশি ব্যাংকে জব্দ থাকা কয়েক হাজার কোটি ডলারের ইরানি তেল রাজস্ব ছাড়ানোর দাবি এবং লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ মিলিশিয়ার সঙ্গে ইসরাইলের যুদ্ধ।

যুক্তরাষ্ট্র ও ইরানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছিল যে, কয়েক মাসের যুদ্ধ শেষ করার একটি রূপরেখা নির্ধারণকারী সমঝোতা স্মারকটি চূড়ান্ত হলে, তা প্রাথমিকভাবে ইরানি জাহাজের ওপর থেকে যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেবে এবং জলপথটি পুনরায় খুলে দেবে, যা ইরান জাহাজ চলাচলের ওপর হামলার হুমকি দিয়ে বন্ধ করে রেখেছে।

কিন্তু ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, এক বা দুটি ধারা নিয়ে মতপার্থক্য রয়ে গেছে। তাসনিম একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র বাধা সৃষ্টি করতে থাকলে কোনো চূড়ান্ত সমঝোতা হবে না।

Manual7 Ad Code

সূত্র: রয়টার্স

 

Manual3 Ad Code