আজ রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের সঙ্গে বৈঠক ‘চমৎকার’ হয়েছে: নেতানিয়াহু

editor
প্রকাশিত জুলাই ২৯, ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ণ
ট্রাম্পের সঙ্গে বৈঠক ‘চমৎকার’ হয়েছে: নেতানিয়াহু

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকের পর এক ভিডিও বার্তায় ওই আলোচনাকে ‘চমৎকার’ বলে উল্লেখ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

Manual3 Ad Code

নেতানিয়াহু বলেন, এই বৈঠক ‘পূর্ণ অংশীদারত্ব, দ্বিপক্ষীয় সমর্থন এবং ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে—সেই অভিন্ন লক্ষ্য নিশ্চিত করার বোঝাপড়ারই প্রতিফলন।’

তিনি আরও বলেন, ‘ইসরাইলের নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য মতবিনিময় এবং গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণের সুযোগ ছিল এই বৈঠকে।’ তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।

Manual8 Ad Code

এর আগে, হোয়াইট হাউস যুক্তরাষ্ট্র প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকটিকে ‘ইতিবাচক ও ফলপ্রসূ’ বলে বর্ণনা করেছিল।

এদিকে, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই সফরের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন অধিকারকর্মীরা।

সূত্র: আলজাজিরা

Manual5 Ad Code