আড়ানী-বাঘা পৌর এলাকায় বাড়ছে অনুমোদনহীন ভবন, নকশা বহির্ভূত নির্মাণ
আড়ানী-বাঘা পৌর এলাকায় বাড়ছে অনুমোদনহীন ভবন, নকশা বহির্ভূত নির্মাণ
editor
প্রকাশিত জুলাই ২৯, ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ণ
Manual6 Ad Code
দোয়েল,বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ
আড়ানী ও বাঘা পৌরসভা এলাকায় অনুমোদনহীন ও নকশা বহির্ভূত ভবন নির্মাণের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে| পৌর কর্তৃপক্ষের কঠোর নজরদারি না থাকায় নিয়ম ভেঙে চলছে বিলাসবহুল ভবন নির্মাণের কাজ|
সরেজমিনে আড়ানী পৌরসভার মাস্টার পাড়া ও বাঘা পৌরসভার মিলিক বাঘা এলাকায় গিয়ে দেখা যায়, পৌরসভার অনুমতি ছাড়াই একাধিক ভবনের নির্মাণ কাজ চলছে| আড়ানী পৌরসভার মাস্টার পাড়ায় একটি বিলাসবহুল ভবনের নির্মাণ কাজ চলছে| ওই পাড়ার মুক্তি রানীর জমির পশ্চিম পাশে বাড়িটি করছেন পিন্টু সরকার| যার দেখভাল করছেন তারই ভাই সাইফুল ইসলাম| নির্মানাধীণ সেই বাড়িটির নকশা অনুমোদন আছে কিনা তা নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ রয়েছে| সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করতে না পারায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি|
স্থানীয়দের অভিযোগ, নকশা বহির্ভূত নির্মাণের কারণে সড়ক সরু হয়ে যাচ্ছে এবং ড্রেনেজ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে| এতে জলাবদ্ধতা ও অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ছে|
এ বিষয়ে আড়ানী পৌরসভার সহকারি প্রকৌশলী সোহের রানা বলেন, গত এপ্রিল মাসে মিটিং করে ১২টি বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে| আরো ৫টি আবেদন জমা পড়েছে|”অবৈধ নির্মাণের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো হবে|”