আজ সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পেতে যাচ্ছে তালেবান সরকার

editor
প্রকাশিত মে ২৯, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পেতে যাচ্ছে তালেবান সরকার

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জামসহ সামরিক সহায়তা পাওয়ার আশ্বাস পেয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

Manual4 Ad Code

জানা যায়, তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ এ বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

Manual7 Ad Code

সূত্রের দাবি, এর আগেও মস্কোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে তালেবানের আলোচনা হয়েছিল। সাম্প্রতিক সফরে রাশিয়ার পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

চুক্তিতে শুধু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, নাকি ড্রোনসহ হামলাসংক্রান্ত সরঞ্জামও অন্তর্ভুক্ত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে সূত্রগুলো জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি স্থল সামরিক সরঞ্জাম সরবরাহ এবং তালেবান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়ও চুক্তিতে রাখা হয়েছে।

মস্কোতে রাশিয়া ও তালেবান সরকারের প্রতিনিধিদের মধ্যে এ সংক্রান্ত নথিতে স্বাক্ষর হয়েছে বলে জানা গেছে। এসময় রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগু এবং তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ উপস্থিত ছিলেন।

আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই মস্কোর সঙ্গে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। এরই ধারাবাহিকতায় আফগান প্রতিনিধিদল নিয়মিত রাশিয়া সফর করছে।

Manual5 Ad Code

সূত্র: বিবিসি

Manual7 Ad Code