রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ভেন্টিলেশন সংক্রান্ত ত্রুটি খুঁজে পেয়েছে। শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডের পরিবেশ ও ভেন্টিলেশন ব্যবস্থায় সমস্যার প্রমাণ মিলেছে। এ বিষয়ে তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী শনিবার (৩০ মে) হাতে পাওয়া যাবে।
জানা গেছে, হাসপাতালের ওই ওয়ার্ডে ১১ জন মা ও ছয় নবজাতক ভর্তি ছিলেন। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে ওয়ার্ডে ঠান্ডা বেশি অনুভূত হওয়ায় এক মা নার্সকে এয়ার কন্ডিশনার (এসি) বন্ধ রাখতে অনুরোধ করেন। পরে নার্স প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখেন। তবে গরম লাগতে শুরু করলে পুনরায় এসি চালু করা হয়।
Manual8 Ad Code
এর কিছু সময় পর দুই নবজাতক অসুস্থ হয়ে পড়ে। তাদের দ্রুত এনআইসিইউতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে ধীরে ধীরে আরও কয়েকজন নবজাতক অসুস্থ হয়ে পড়ে এবং একপর্যায়ে সকালে ছয় নবজাতকেরই মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশের প্রাথমিক ধারণা, পোস্ট ডেলিভারি ওয়ার্ডে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় নবজাতকদের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে নিহত শিশুদের স্বজনরা চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Manual2 Ad Code
ঘটনার কারণ অনুসন্ধান এবং হাসপাতালের অব্যবস্থাপনা খতিয়ে দেখতে স্বাস্থ্য অধিদফতর তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।তথ্য সুএ: ইত্তেফাক